মহেশপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় দালালসহ আটক ৭

আপলোড তারিখঃ 2021-02-15 ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় দালালসহ আটক ৭ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় এক দালালসহ সাতজনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল রোববার ভোরে মহেশপুর উপজেলার সামান্তা মাঠ থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পিচিবাড়ইখালী গ্রামে রোকছোনা বেগম, মারিয়া আক্তার, শাহিনুর রহমান, সাবিক, আফসানা খাতুন ও মহিউদ্দিন। একই সময় তাঁদের সহযোগিতার জন্য তরিকুল ইসলাম নামে এক দালালকে আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে এবং আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)