মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আব্দুস সালাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের মেঘার ছেলে। গত ৫ জানুয়ারি মেহেরপুরের স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাসের আদালত ফেন্সিডিল রাখার অপরাধে আব্দুস সালামকে ২ বছরের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। এই আদেশের সময় আব্দুস সালাম পলাতক ছিল।
কমেন্ট বক্স