মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2021-01-29 ইং
মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আব্দুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আব্দুস সালাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের মেঘার ছেলে। গত ৫ জানুয়ারি মেহেরপুরের স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাসের আদালত ফেন্সিডিল রাখার অপরাধে আব্দুস সালামকে ২ বছরের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। এই আদেশের সময় আব্দুস সালাম পলাতক ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)