আলমডাঙ্গায় বাড়ির গেট ভেঙে দুর্ধর্ষ চুরি
- আপলোড তারিখঃ
১৬-০১-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দিন-দুপুরে সাবেক কমিশনার হায়দারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে আলমডাঙ্গা কোর্টপাড়ার সাবেক কমিশনার মৃত হায়দার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা ঘরের আলমারি ভেঙে নগদ ১২ হাজার টাকা ও আনুমানিক ১১ ভরি গহনাসহ বিভিন্ন মালামাল চুরি করে।
জানা যায়, আলমডাঙ্গা কোর্টপাড়ার সাবেক কমিশনার মৃত হায়দার আলীর বাড়ির সদস্যরা শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে দাওয়াত খেতে যান। সুযোগ বুঝে বাড়ির পিছনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে চোর চক্র। বাড়ির ভেতরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ ১২ হাজার টাকা, ১১ ভরি সোনার গহনাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বিকেলে বাড়ির লোকজন ফিরে ঘরের ভেতরের মালামাল ছিটানো দেখতে পান। পরে চুরির বিষয়টি বুঝতে পেরে আলমডাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় মৃত হায়দারের পরিবারের সদস্যরা সাধারণ ডায়রি করেছেন।
কমেন্ট বক্স