আলমডাঙ্গায় বাড়ির গেট ভেঙে দুর্ধর্ষ চুরি

আপলোড তারিখঃ 2021-01-16 ইং
আলমডাঙ্গায় বাড়ির গেট ভেঙে দুর্ধর্ষ চুরি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দিন-দুপুরে সাবেক কমিশনার হায়দারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে আলমডাঙ্গা কোর্টপাড়ার সাবেক কমিশনার মৃত হায়দার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা ঘরের আলমারি ভেঙে নগদ ১২ হাজার টাকা ও আনুমানিক ১১ ভরি গহনাসহ বিভিন্ন মালামাল চুরি করে। জানা যায়, আলমডাঙ্গা কোর্টপাড়ার সাবেক কমিশনার মৃত হায়দার আলীর বাড়ির সদস্যরা শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে দাওয়াত খেতে যান। সুযোগ বুঝে বাড়ির পিছনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে চোর চক্র। বাড়ির ভেতরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ ১২ হাজার টাকা, ১১ ভরি সোনার গহনাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বিকেলে বাড়ির লোকজন ফিরে ঘরের ভেতরের মালামাল ছিটানো দেখতে পান। পরে চুরির বিষয়টি বুঝতে পেরে আলমডাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় মৃত হায়দারের পরিবারের সদস্যরা সাধারণ ডায়রি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)