আলমডাঙ্গায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক
- আপলোড তারিখঃ
১৫-০১-২০২১
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ খোরশেদ আলম নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক খোরশেদ আলম কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত মোবারেক আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম আলমডাঙ্গা উপজেলা জেহালা বাজারের অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করে। এসময় খোরশেদ আলমের ব্যাগ তল্লাশি করে এক হাজার পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স