আলমডাঙ্গায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

আপলোড তারিখঃ 2021-01-15 ইং
আলমডাঙ্গায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ খোরশেদ আলম নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক খোরশেদ আলম কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত মোবারেক আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম আলমডাঙ্গা উপজেলা জেহালা বাজারের অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করে। এসময় খোরশেদ আলমের ব্যাগ তল্লাশি করে এক হাজার পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)