মুজিবনগরে মাস্ক ব্যবহার না করায় পাঁচজনকে জরিমানা
- আপলোড তারিখঃ
১১-০১-২০২১
ইং
প্রতিবেদক, মুজিবনগর:
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সরকারি নিয়ম অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক। নিয়ম তোয়াক্কা না করে মাস্ক ব্যবহার না করার দায়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরের কোমরপুর বাজারে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা তিনটার দিকে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৫ জনকে মাস্ক না পরার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতা করেন মুজিবনগর থানার এসআই আরিফসহ মুজিবনগর থানার একটা চৌকস দল।
কমেন্ট বক্স