মুজিবনগরে মাস্ক ব্যবহার না করায় পাঁচজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-01-11 ইং
মুজিবনগরে মাস্ক ব্যবহার না করায় পাঁচজনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সরকারি নিয়ম অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক। নিয়ম তোয়াক্কা না করে মাস্ক ব্যবহার না করার দায়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরের কোমরপুর বাজারে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা তিনটার দিকে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৫ জনকে মাস্ক না পরার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতা করেন মুজিবনগর থানার এসআই আরিফসহ মুজিবনগর থানার একটা চৌকস দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)