মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ১শ বোতল ফেনসিডিল ও ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে। গত শুক্রবার বিজিবির মুন্সিপুর বিওপির টহল দল দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দর্শনা আইসিপি বিওপির টহল দল ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ