ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ১শ বোতল ফেনসিডিল ও ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে। গত শুক্রবার বিজিবির মুন্সিপুর বিওপির টহল দল দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দর্শনা আইসিপি বিওপির টহল দল ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
