মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে বালি ব্যবসায়ীর জরিমানা
- আপলোড তারিখঃ
৩১-১২-২০২০
ইং
মুজিবনগর অফিস:
মুজিবনগরে মনিরুল ইসলাম (৪৫) নামের এক বালি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা দারিয়াপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। মনিরুল ইসলাম দারিয়াপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ও বালি ব্যবসায়ী। জানা যায়, দারিয়াপুর মহাসড়কের উপর ইট, কাঠ, বালিসহ গৃহ নির্মাণ সামগ্রী রেখে জনগণের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৮৯ ধারা অনুসারে ৫ হাজার টাকা জরিমানা ও সড়কের পর থেকে ইট, কাঠ, বালি অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স