মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে বালি ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-31 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে বালি ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে মনিরুল ইসলাম (৪৫) নামের এক বালি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা দারিয়াপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। মনিরুল ইসলাম দারিয়াপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ও বালি ব্যবসায়ী। জানা যায়, দারিয়াপুর মহাসড়কের উপর ইট, কাঠ, বালিসহ গৃহ নির্মাণ সামগ্রী রেখে জনগণের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৮৯ ধারা অনুসারে ৫ হাজার টাকা জরিমানা ও সড়কের পর থেকে ইট, কাঠ, বালি অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)