দর্শনায় র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২৭-১২-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলার দর্শনার দস্তগ্রামে ঝিনাইদহ র্যাব-৬ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দস্তগ্রাম আমতলা গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দর্শনার জয়নগর গ্রামের দাউদ আলীর ছেলে আব্দুল মজিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে দু’কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।
কমেন্ট বক্স