দর্শনায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-12-27 ইং
দর্শনায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার দর্শনার দস্তগ্রামে ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দস্তগ্রাম আমতলা গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দর্শনার জয়নগর গ্রামের দাউদ আলীর ছেলে আব্দুল মজিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে দু’কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)