চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত
- আপলোড তারিখঃ
২৪-১২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু ইন্তেকাল করায় গণবিজ্ঞপ্তি জারি করে এই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার তারেক আহম্মেদ। তিনি জানান, ‘স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা আইন-২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত যেকোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে দেবেন। আমি ইতোমধ্যেই গণবিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। তা ছাড়া, নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করেছি। তবে এই ওয়ার্ডের চারটি কেন্দ্রে মেয়র এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
কমেন্ট বক্স