চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত

আপলোড তারিখঃ 2020-12-24 ইং
চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু ইন্তেকাল করায় গণবিজ্ঞপ্তি জারি করে এই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার তারেক আহম্মেদ। তিনি জানান, ‘স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা আইন-২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত যেকোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে দেবেন। আমি ইতোমধ্যেই গণবিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। তা ছাড়া, নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করেছি। তবে এই ওয়ার্ডের চারটি কেন্দ্রে মেয়র এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)