মুজিবনগরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তার লাল ফিতা দিয়ে বেরিকেড
- আপলোড তারিখঃ
২২-১২-২০২০
ইং
মুজিবনগর অফিস:
সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করায় দেশের সব স্থানে ভাস্কর্য নিরাপত্তা জোরদার করেছে সরকার। এ ধারাবাহিকতায় মুজিবনগরে মুজিব ভার্স্কযের অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে ভাস্কর্যের চারপাশে লাল ফিতা দিয়ে বেরিকেড দিয়েছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম নিজ উদ্যোগে ওই বেরিকেড দেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম, এসআই মোমিনুর রহমানসহ থানা পুলিশের একটি টিম। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম বলেন, মেহেরপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে ওই ধরণের বেরিকেড দেওয়া হয়েছে। যাতে কোনো দর্শনার্থী ভেতরে ভুল করেও প্রবেশ করতে না পারে।
কমেন্ট বক্স