মুজিবনগরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তার লাল ফিতা দিয়ে বেরিকেড

আপলোড তারিখঃ 2020-12-22 ইং
মুজিবনগরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তার লাল ফিতা দিয়ে বেরিকেড ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করায় দেশের সব স্থানে ভাস্কর্য নিরাপত্তা জোরদার করেছে সরকার। এ ধারাবাহিকতায় মুজিবনগরে মুজিব ভার্স্কযের অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে ভাস্কর্যের চারপাশে লাল ফিতা দিয়ে বেরিকেড দিয়েছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম নিজ উদ্যোগে ওই বেরিকেড দেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম, এসআই মোমিনুর রহমানসহ থানা পুলিশের একটি টিম। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম বলেন, মেহেরপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে ওই ধরণের বেরিকেড দেওয়া হয়েছে। যাতে কোনো দর্শনার্থী ভেতরে ভুল করেও প্রবেশ করতে না পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)