মহেশপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
১৮-১২-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর শহর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিম। এ সময় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ থানার আরাকোল গ্রামের সরফ উদ্দীনের ছেলে। ঝিনাইদহ পুলিশ সুপারের অফিস থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, বুধবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে মহেশপুর শহরের কলেজ বাসস্ট্যান্ডে দাঁড়ানো একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬২৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। তবে এই কারবারের সঙ্গে জড়িত বাকি সদস্যদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
কমেন্ট বক্স