মহেশপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-12-18 ইং
মহেশপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর শহর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিম। এ সময় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ঢাকার কেরানীগঞ্জ থানার আরাকোল গ্রামের সরফ উদ্দীনের ছেলে। ঝিনাইদহ পুলিশ সুপারের অফিস থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, বুধবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে মহেশপুর শহরের কলেজ বাসস্ট্যান্ডে দাঁড়ানো একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬২৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। তবে এই কারবারের সঙ্গে জড়িত বাকি সদস্যদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)