কালীগঞ্জে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে মহিলাসহ দুই ইয়াবা ব্যাবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলাহাটা মোড় এলাকার জামাল উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ পিস ইয়াবাসহ তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার আড়পাড়া-মাঠপাড়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী লাইজু খাতুন (২৫) ও ভোলা জেলার শশিভূষণ থানার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ কলাহাটা মোড় এলাকার জামাল উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে লাইজু ৬৬ পিস ইয়াবা ও ৫হাজার ৫শ নগদ টাকাসহ লাইজু খাতুন ও সাইফুল ইসলামকে আটক করে।
পরে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দ্বায়ের করে আদালতের মাধ্যমে তাঁদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স