কালীগঞ্জে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-12-16 ইং
কালীগঞ্জে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে মহিলাসহ দুই ইয়াবা ব্যাবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলাহাটা মোড় এলাকার জামাল উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ পিস ইয়াবাসহ তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার আড়পাড়া-মাঠপাড়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী লাইজু খাতুন (২৫) ও ভোলা জেলার শশিভূষণ থানার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ কলাহাটা মোড় এলাকার জামাল উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে লাইজু ৬৬ পিস ইয়াবা ও ৫হাজার ৫শ নগদ টাকাসহ লাইজু খাতুন ও সাইফুল ইসলামকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দ্বায়ের করে আদালতের মাধ্যমে তাঁদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)