বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নতুন জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গার নতুন জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নতুন জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন পেয়েছেন রেজা মো. আলমগীর হাসান। তিনি খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, চুয়াডাঙ্গার বর্তমান জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামকে আইন কমিশন ঢাকার (প্রেষণে) সচিব (জেলা জজ) পদায়ন করা হয়েছে। গতকাল রোববার (৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৩ এর উপ সচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। তাঁদেরকে ১০ ডিসেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার প্রদান করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত