নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার নতুন জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন পেয়েছেন রেজা মো. আলমগীর হাসান। তিনি খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, চুয়াডাঙ্গার বর্তমান জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামকে আইন কমিশন ঢাকার (প্রেষণে) সচিব (জেলা জজ) পদায়ন করা হয়েছে। গতকাল রোববার (৬ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৩ এর উপ সচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। তাঁদেরকে ১০ ডিসেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার প্রদান করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।
