গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
০৪-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে ৪৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে ভবানীপুর ক্যাম্প পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের আটক করে গাংনী থানা পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার মৃত আমির ফরাজীর ছেলে কাবিল উদ্দিন (৫০) ও একই এলাকার মৃত মোকছেদের ছেলে রেজাউল হক (৩৫)। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের এম জি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে অভিযান চালিয়ে, কাবিল উদ্দিন ও রেজাউলকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স