গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-12-04 ইং
গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৪৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে ভবানীপুর ক্যাম্প পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের আটক করে গাংনী থানা পুলিশ। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার মৃত আমির ফরাজীর ছেলে কাবিল উদ্দিন (৫০) ও একই এলাকার মৃত মোকছেদের ছেলে রেজাউল হক (৩৫)। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের এম জি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে অভিযান চালিয়ে, কাবিল উদ্দিন ও রেজাউলকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)