ঝিনাইদহে পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক
- আপলোড তারিখঃ
২৯-১১-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আরজান মণ্ডল (২১) ও শান্ত হোসেন (১৯) নামে দুজনকে আটক করেছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি বাসে গাঁজা চোরাচালান হচ্ছে। এসময় ওসি (অপারেশন) খায়ের, এসআই মোখলেছুর রহমান, এসআই আব্দুল হক, এসআই শফিকুল, এএসআই আনোয়ার, ও এএসআই মনিরুলসহ ফোর্স নিয়ে সেখানে চেকপোস্ট বসায়। সে সময় একটি লোকাল বাসে তল্লাশি করে ১ কেজি ৮ শ গ্রাম গাজাসহ ওই দুজনকে আটক করা হয়েছে। আটক আরজান মণ্ডল ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালকান্দি গ্রামের সেকেন মণ্ডলের ছেলে এবং মো. শান্ত হোসেন দর্শনা থানার প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে। এ বিষয়ে ঝিনাইদহ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
কমেন্ট বক্স