ঝিনাইদহে পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2020-11-29 ইং
ঝিনাইদহে পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আরজান মণ্ডল (২১) ও শান্ত হোসেন (১৯) নামে দুজনকে আটক করেছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি বাসে গাঁজা চোরাচালান হচ্ছে। এসময় ওসি (অপারেশন) খায়ের, এসআই মোখলেছুর রহমান, এসআই আব্দুল হক, এসআই শফিকুল, এএসআই আনোয়ার, ও এএসআই মনিরুলসহ ফোর্স নিয়ে সেখানে চেকপোস্ট বসায়। সে সময় একটি লোকাল বাসে তল্লাশি করে ১ কেজি ৮ শ গ্রাম গাজাসহ ওই দুজনকে আটক করা হয়েছে। আটক আরজান মণ্ডল ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালকান্দি গ্রামের সেকেন মণ্ডলের ছেলে এবং মো. শান্ত হোসেন দর্শনা থানার প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে। এ বিষয়ে ঝিনাইদহ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)