গাংনীতে পাখিভ্যানের চাপায় শিশু নিহত
- আপলোড তারিখঃ
২৩-১১-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুর গাংনীতে ব্যাটারিচালিত পাখিভ্যান চাপায় হুজাইফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু গাংনী উপজেলার চৌগাছা গ্রামের চৌগাছা নূরবাগ মাদ্রাসার সহকারী পরিচালক ও স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে হুজাইফা গাংনী-কাথুলি সড়কের পাশে শিশুদের সাথে খেলা করছিল। এ সময় রাস্তা পার হতে গেলে সাহারবাটি থেকে গাংনীগামী যাত্রী বোঝাই একটি পাখিভ্যানে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হুজাইফার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ ও দুর্ঘটনা-কবলিত ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভ্যান চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
কমেন্ট বক্স