গাংনীতে পাখিভ্যানের চাপায় শিশু নিহত

আপলোড তারিখঃ 2020-11-23 ইং
গাংনীতে পাখিভ্যানের চাপায় শিশু নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর গাংনীতে ব্যাটারিচালিত পাখিভ্যান চাপায় হুজাইফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু গাংনী উপজেলার চৌগাছা গ্রামের চৌগাছা নূরবাগ মাদ্রাসার সহকারী পরিচালক ও স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে হুজাইফা গাংনী-কাথুলি সড়কের পাশে শিশুদের সাথে খেলা করছিল। এ সময় রাস্তা পার হতে গেলে সাহারবাটি থেকে গাংনীগামী যাত্রী বোঝাই একটি পাখিভ্যানে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হুজাইফার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ ও দুর্ঘটনা-কবলিত ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভ্যান চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)