মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদরের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত বিড়ি উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলমের নেতৃত্বে মেহেরপুর শহরের তাঁতিপাড়া ও ভবানীপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে তাঁতিপাড়া এলাকা থেকে ভেজাল, মানসম্পন্ন নয়, এ ধরনের বেশকিছু খাদ্য ধ্বংস করা হয়। এদিকে, এর আগে মুজিবনগর উপজেলার ভবানীপুর স্কুলের কাছে আরেফিন ও ওমর আলীর দোকানে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ২ হাজার শলাকা কনা বিড়ি জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সব পুরাতন বিড়ি জব্দ করা হয়েছে।
কমেন্ট বক্স