মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান

আপলোড তারিখঃ 2020-11-19 ইং
মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদরের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত বিড়ি উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলমের নেতৃত্বে মেহেরপুর শহরের তাঁতিপাড়া ও ভবানীপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে তাঁতিপাড়া এলাকা থেকে ভেজাল, মানসম্পন্ন নয়, এ ধরনের বেশকিছু খাদ্য ধ্বংস করা হয়। এদিকে, এর আগে মুজিবনগর উপজেলার ভবানীপুর স্কুলের কাছে আরেফিন ও ওমর আলীর দোকানে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ২ হাজার শলাকা কনা বিড়ি জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সব পুরাতন বিড়ি জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)