দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্বাস্থ্যকরভাবে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে মেসার্স ভাই ভাই বেকারিকে উৎপাদিত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লংঘন করায় ও অস্বাস্থ্যকরভাবে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১২ হাজার টাকা ও মেসার্স মায়া বেকারিকে একই অপরাধের জন্য ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গার নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া। নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স