দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-11-16 ইং
দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্বাস্থ্যকরভাবে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার এ ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে মেসার্স ভাই ভাই বেকারিকে উৎপাদিত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লংঘন করায় ও অস্বাস্থ্যকরভাবে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১২ হাজার টাকা ও মেসার্স মায়া বেকারিকে একই অপরাধের জন্য ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গার নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া। নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)