মাস্ক না পরায় চুয়াডাঙ্গায় ২২ জনকে অর্থদণ্ড
- আপলোড তারিখঃ
১৫-১১-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাস্ক না পরার অপরাধে ২২জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ডিঙ্গেদহ বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় পাঁচটি মামলায় ২২ জনকে অর্থদণ্ড প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ ইসমাইল হোসেন ও উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম। সহযোগিতায় ছিলেন মোবাইল কোর্টের পেশকার সোবহান আলী।
কমেন্ট বক্স