মাস্ক না পরায় চুয়াডাঙ্গায় ২২ জনকে অর্থদণ্ড

আপলোড তারিখঃ 2020-11-15 ইং
মাস্ক না পরায় চুয়াডাঙ্গায় ২২ জনকে অর্থদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাস্ক না পরার অপরাধে ২২জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ডিঙ্গেদহ বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় পাঁচটি মামলায় ২২ জনকে অর্থদণ্ড প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ ইসমাইল হোসেন ও উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম। সহযোগিতায় ছিলেন মোবাইল কোর্টের পেশকার সোবহান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)