মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কোর্টচাঁদপুরে আকাশ আটক
- আপলোড তারিখঃ
০৯-১১-২০২০
ইং
প্রতিবেদক, কোর্টচাঁদপুর:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য ও কটূক্তি করায় সরকারি কেএমএইস কলেজের শিক্ষার্থী আকাশ কুমার দাশকে আটক করেছে কোটচাঁদপুর থানা-পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি কেএমএইচ কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবি নিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক অনুতোষ কুমারের কাছে গেলে, তিনি ঘটনাটির সত্যতা যাচাই করেন এবং পরে াভিযুক্ত আকাশকে প্রশাসনের হাতে তুলে দেন। আকাশ কুমার উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের ছেলে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
কমেন্ট বক্স