মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কোর্টচাঁদপুরে আকাশ আটক

আপলোড তারিখঃ 2020-11-09 ইং
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কোর্টচাঁদপুরে আকাশ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোর্টচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য ও কটূক্তি করায় সরকারি কেএমএইস কলেজের শিক্ষার্থী আকাশ কুমার দাশকে আটক করেছে কোটচাঁদপুর থানা-পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি কেএমএইচ কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিচারের দাবি নিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক অনুতোষ কুমারের কাছে গেলে, তিনি ঘটনাটির সত্যতা যাচাই করেন এবং পরে াভিযুক্ত আকাশকে প্রশাসনের হাতে তুলে দেন। আকাশ কুমার উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের ছেলে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)