বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২০ ইং
আলমডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার হাউসপুর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে একটি আইসক্রিম ফ্যাক্টরী ও একটি বেকারিকে ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে মেসার্স মুছা সুপার আইসক্রিম ফ্যাক্টরীকে আইসক্রিমে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার, মেয়াদ-মূল্য ইত্যাদি না লেখা ও অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে আইসক্রিম বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১২শ পিস অস্বাস্থ্যকর আইসক্রিম জব্দ করে নষ্ট করা হয়। পরে মেসার্স ফয়সাল বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি লঙ্ঘন করার অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ