দামুড়হুদায় অপহরণ মামলায় তিনজন আটক
- আপলোড তারিখঃ
১৭-১০-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় অপহরণ মামলায় তিনজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটকৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের জহুরুল হকের ছেলে সবুজ (২০), একই গ্রামের কদম আলির ছেলে রিফাত (২৫) ও আফজাল হোসেনের ছেলে মহিফুল (২৭)। গতকাল সকাল ১০টার দিকে মুজিবনগর সবুজের নানি বাড়ি থেকে ভিকটিমসহ অপহরণকারীদেরকে আটক করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৮াটর দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুর রসিদের ৮ম শ্রেণির ছাত্রী তার চাচা খলিলের বাড়িতে যাওয়ার পথে তিনজন ইজিবাইকে করে অপহরণ করে নিয়ে যায়। পরে আব্দুর রশিদ বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে দামুড়হদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতনের দমন আইন মামলা দায়ের করেন। (যার মামলা নং ৫ -২০০০ সংশোধন ৩/এর৭/ ৩০ ধারা)। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর ভিকটিমসহ অপহরণকারীদেরকে আটক করেন। গতকাল শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স