দামুড়হুদায় অপহরণ মামলায় তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-10-17 ইং
দামুড়হুদায় অপহরণ মামলায় তিনজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় অপহরণ মামলায় তিনজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটকৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের জহুরুল হকের ছেলে সবুজ (২০), একই গ্রামের কদম আলির ছেলে রিফাত (২৫) ও আফজাল হোসেনের ছেলে মহিফুল (২৭)। গতকাল সকাল ১০টার দিকে মুজিবনগর সবুজের নানি বাড়ি থেকে ভিকটিমসহ অপহরণকারীদেরকে আটক করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৮াটর দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুর রসিদের ৮ম শ্রেণির ছাত্রী তার চাচা খলিলের বাড়িতে যাওয়ার পথে তিনজন ইজিবাইকে করে অপহরণ করে নিয়ে যায়। পরে আব্দুর রশিদ বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে দামুড়হদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতনের দমন আইন মামলা দায়ের করেন। (যার মামলা নং ৫ -২০০০ সংশোধন ৩/এর৭/ ৩০ ধারা)। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর ভিকটিমসহ অপহরণকারীদেরকে আটক করেন। গতকাল শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)