চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান
- আপলোড তারিখঃ
১৫-১০-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের নিচের বাজারে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বর্তমান আলু, সবজি ও কাঁচাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবজির দোকান, পাইকারি আড়ৎ ও মাছ-মাংসের দোকানগুলো পরিদর্শন করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক করা হয়, কেউ যেন অন্যায়ভাবে দাম বৃদ্ধি না করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি জগলুর রহমান জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, নিচের বাজার আড়তদার সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি প্রমুখ।
কমেন্ট বক্স