চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

আপলোড তারিখঃ 2020-10-15 ইং
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের নিচের বাজারে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বর্তমান আলু, সবজি ও কাঁচাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবজির দোকান, পাইকারি আড়ৎ ও মাছ-মাংসের দোকানগুলো পরিদর্শন করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক করা হয়, কেউ যেন অন্যায়ভাবে দাম বৃদ্ধি না করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি জগলুর রহমান জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, নিচের বাজার আড়তদার সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)