মহেশপুরে নারী আটক, গাঁজা-ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
০৪-১০-২০২০
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক নারী আটক হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ৫৮ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার রায়পুর গ্রামের মৃত মনতাজের মেয়ে রাশিদা বেগমকে (৩৫) ৮ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে। অন্যদিকে, পৃথক অভিযানে দরবেশপুর ও জামতলাপাড়া মাঠ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
এ বিষয়ে পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জান জানান, ‘এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে এবং মাদকসহ আটক নারীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’
কমেন্ট বক্স