মহেশপুরে নারী আটক, গাঁজা-ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-04 ইং
মহেশপুরে নারী আটক, গাঁজা-ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক নারী আটক হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ৫৮ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জানা যায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার রায়পুর গ্রামের মৃত মনতাজের মেয়ে রাশিদা বেগমকে (৩৫) ৮ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে। অন্যদিকে, পৃথক অভিযানে দরবেশপুর ও জামতলাপাড়া মাঠ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে পলিয়ানপুর বিওপির হাবিলদার শফিউজ্জান জানান, ‘এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে এবং মাদকসহ আটক নারীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)