মেহেরপুর ডিবি পুলিশের গাঁজাসহ যুবক আটক
- আপলোড তারিখঃ
০২-১০-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মর্তুজা হাবিব নাঈম নামের এক যুবককে আটক করেছে। গত বুধবার রাতে গাংনী বাজার এলাকা থেকে নাঈমকে আটক করা হয়। নাঈম গাংনী থানা পাড়ার নাসির উদ্দিনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে গাংনী বাজার এলাকায় হুদা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স