মেহেরপুর ডিবি পুলিশের গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2020-10-02 ইং
মেহেরপুর ডিবি পুলিশের গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মর্তুজা হাবিব নাঈম নামের এক যুবককে আটক করেছে। গত বুধবার রাতে গাংনী বাজার এলাকা থেকে নাঈমকে আটক করা হয়। নাঈম গাংনী থানা পাড়ার নাসির উদ্দিনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে গাংনী বাজার এলাকায় হুদা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)