দর্শনায় এক কেজি গাঁজাসহ দুজন আটক
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা থানার পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা রামনগর প্রতিবন্ধী স্কুলের নিকট থেকে তিন যুবককে ধাওয়া করে পুলিশ। পরে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- বড়বলদিয় গ্রামের আপিল উদ্দিনের ছেলে বিপ্লব (৩০) ও একই গ্রামের মৃত সোহবরাব হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২)। তাঁদের বিরুদ্ধে এসআই আহম্মেদ বাদী হয়ে দর্শনা থানায় মাদক চোরাচালন আইনে একটি মামলা করেছেন।
কমেন্ট বক্স