দর্শনায় এক কেজি গাঁজাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2020-09-27 ইং
দর্শনায় এক কেজি গাঁজাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা থানার পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা রামনগর প্রতিবন্ধী স্কুলের নিকট থেকে তিন যুবককে ধাওয়া করে পুলিশ। পরে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করলেও একজন পালিয়ে যায়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- বড়বলদিয় গ্রামের আপিল উদ্দিনের ছেলে বিপ্লব (৩০) ও একই গ্রামের মৃত সোহবরাব হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২)। তাঁদের বিরুদ্ধে এসআই আহম্মেদ বাদী হয়ে দর্শনা থানায় মাদক চোরাচালন আইনে একটি মামলা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)